দৈনিক দখিনের কন্ঠ
৭ এপ্রিল ২০২৬, ৯:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লিবিয়ার গেমঘরে নির্যাতনে ডাসারের যুবকের মৃত্যুর অভিযোগ

মো.মিজানুর রহমান, কালকিনি-ডাসার॥

দালালের খপ্পরে পড়ে উন্নত জীবনের আসায় ইতালিতে পাড়ি জমাতে চেয়েছিলেন মাদারীপুরের ডাসার উপজেলার দক্ষিন ধূয়াসার গ্রামের মো. জহিরুল আকন-(২৫) নামে এক যুবক। তিনি দীর্ঘ কয়েক মাস লিবিয়ার গেমঘরে দালাল চক্রের ভয়াবহ অমানবিক নির্যাতনের শিকার হয়ে অবশেষে মারা গেছেন বলে অভিযোগে পাওয়া গেছে। নিহত জহিরুল আকন উপজেলা বালিগ্রাম ইউনিয়নের দক্ষিন ধূয়াসার গ্রামের শামসুল হক আকনের ছেলে। এদিকে তার মৃত্যুর খবরে নিহতের পরিবারে নেমে আসে শোকের ছায়া। অপরদিকে পরিবারের একমাত্র অভিভাবকের নিহতের খবরে বাকরুদ্ধ হয়ে গেছে তার স্ত্রী, সন্তান, বাবা-মা, ভাই, আত্মীয়-স্বজন,পাড়া প্রতিবেশী।

আজ মঙ্গলবার দুপুরে জহিরুল আকনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার পরিবার।
নিহত জহিরুলের পরিবার জানান, ডাসার উপজেলার তারক দাস ও জাকির মাতুব্বর নামে দুইজন আদম ব্যবসায়ী অল্প টাকার বিনিময়ে লিবিয়া হয়ে অবৈধভাবে সাগর পথে ইতালি লোক পাঠান। এ কথা জেনে ওই দালালদের প্রলোভনে সাড়া দিয়ে জহিরুল আকন অবৈধ পথে ইতালি যেতে রাজি হন। তাই জহিরুল আকন প্রথমে ২৫ লাখ টাকা দেন ওই দালালদের কাছে।

পরে জহিরুল আকনেকে ইতালি নেওয়ার কথা বলে প্রায় পাঁচ মাস আগে লিবিয়া নিয়ে যায় দালালরা। তাকে লিবিয়া পৌছানোর পর নিয়ে যায় অন্ধকার এক গেম ঘরে। সেখানে বসে প্রতিনিয়ত নির্যাতন করে ভিডিও কলে জহিরুলের পরিবারকে টাকা পাঠাতে বলত দালালরা। এই পর্যন্ত জহিরুল আকনের পরিবারের কাছ থেকে মোট ৪৫ লাখ টাকা নেয় তারক দাস ও জাকির মাতুব্বর। হঠাৎ রাতে খবর আসে জহিরুল মারা গেছে। এদিকে মৃত্যুর খবর শুনে বাকরুদ্ধ হয়ে গেছে তার স্ত্রী, সন্তান, বাবা-মা, ভাই, আত্মীয়-স্বজন,পাড়া প্রতিবেশী।

নিহত জহিরুলের স্ত্রী সাথী আক্তার বলেন, আমারা দালাল চক্রের হোতা জাকির মাতুব্বরের কাছে ২৫ লাখ টাকা দিয়েছি। তবে এ পর্যন্ত জাকির ও তারকের কাছে তারা মোট ৪৫ লাখ টাকা দিয়েছেন। তবে দালালদের আরো দাবীকৃত টাকা দিতে না পারায় জাকির ও তারক মিলে নির্যাতন করে তার স্বামীকে হত্যা করেছে। তাদের নামে মামলা করবো।

অভিযুক্ত দালাল তারক দাসের মা মিনতী দাস বলেন, তার ছেলে তারক দাস প্রায় শতাধীক লোক লিবিয়া দিয়ে ইতালিতে পাঠিয়েছে।
এ ব্যাপারে ডাসার থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, জহিরুল আকন নিহতের ঘটনায় মামলা দিলে তা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলছিটিতে অবৈধ বিদ্যুৎ সংযোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্র গুরুতর আহত

খাল নেই, তবুও সেতু—সংযোগ সড়কেই বিপাকে কয়েকটি পরিবার

যুবদল কেন্দ্রীয় কমিটিতে রাজাপুরের সন্তান তানভীর হাসান সোহেল

বাবুগঞ্জ ইউএনও অফিসে চতুর্থ শ্রেণির কর্মচারীর দাপট,৮ বছর ধরে অঘোষিত নিয়ন্ত্রক দিপক

গলাচিপায় এক শিক্ষার্থীর আত্মহ’ত্যা

বাউফলে নদীতীর কেটে মাটি লুট, বিলীন হচ্ছে ক’ব’রস্থান

বোরহানউদ্দিনে আ’লীগ নেতার নিয়ন্ত্রণে দুই সারের ডিলারশিপ, প্রশ্নের মুখে কৃষি বিভাগের ভূমিকা 

নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সাখাওয়াতকে বদলি

রাজাপুরে শিক্ষার্থীদের মাঝে যুবদল নেতার স্কুল ড্রেস উপহার

নলছিটিতে ম্যানেজিং কমিটির সভাপতির স্বাক্ষর জাল করার ঘটনায় দুই মাদ্রাসা শিক্ষক কারাগারে ‎

১০

শিক্ষার্থীদের ২৭ লাখ টাকা আত্মসাত, ডিডব্লিউএফ নার্সিং কলেজে তালা

১১

‎ ‎সংরক্ষিত নারী আসনে ঝালকাঠির বিএনপি নেত্রী জেবা আমিন খান মনোনীত, নেতাকর্মীদের উচ্ছ্বাস 

১২

বরিশালে জ্বালানী তেল বিপননে আলাউদ্দিন আলোর প্রশংসনীয় উদ্যোগ

১৩

বরিশালে জমি নিয়ে বিরোধ ব্যবসায়ীকে কুপিয়ে জখম

১৪

ভোলায় ভাঙ্গা সড়ক-নগরী, দুর্ভোগে প্রশাসন ও সাধারণ মানুষ

১৫

কালকিনিতে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু আহত

১৬

লালমোহনে তেঁতুলিয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন

১৭

বাজারে জ্বালানি ও ভোজ্য তেলের অস্থিরতা মোকাবিলায় র‌্যাব-৮-এর অভিযান জোরদার

১৮

স্পিকারের নাম ভাঙিয়ে পিআইও অফিস থেকে বরাদ্দ তালিকা নিয়ে গেলেন উপজেলা বিএনপির সভাপতি

১৯

বরিশালে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

২০