দৈনিক দখিনের কন্ঠ
১৪ জানুয়ারি ২০২৬, ৫:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নলছিটি প্রতিবেদক : চলমান শৈত্যপ্রবাহের মধ্যে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে নলছিটি উপজেলা প্রেসক্লাব। প্রেসক্লাবের উদ্যোগে আজ শীতবস্ত্র (কম্বল) বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক অসহায়, দরিদ্র ও শীতার্ত পরিবারের সদস্যরা শীতবস্ত্র পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ মোহসীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এইচএম সিজার, বঙ্গবিডি নিউজ-এর বার্তা সম্পাদক মোহাম্মদ মিরাজুল ইসলাম, বঙ্গবিডি নিউজের ষ্টাফ রিপোর্টার মোঃ আমিন হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান মল্লিকসহ উপজেলা প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শীতকালে দরিদ্র মানুষের দুর্ভোগ লাঘবে সাংবাদিক সমাজেরও দায়বদ্ধতা রয়েছে। উপজেলা প্রেসক্লাব সবসময় সামাজিক দায়িত্ব পালনে সচেষ্ট। এই শীতবস্ত্র বিতরণ তারই একটি অংশ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

প্রাপ্ত শীতবস্ত্রগুলো অত্যন্ত দ্রুততার সাথে সুবিধাবঞ্চিত মানুষের হাতে পৌঁছে দেওয়া হয়। উপস্থিত সকলে এ উদ্যোগের প্রশংসা করেন এবং উপজেলা প্রেসক্লাবের এমন মানবিক কাজকে স্বাগত জানান।

উপজেলা প্রেসক্লাবের এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করছেন স্থানীয়রা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলছিটিতে অবৈধ বিদ্যুৎ সংযোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্র গুরুতর আহত

খাল নেই, তবুও সেতু—সংযোগ সড়কেই বিপাকে কয়েকটি পরিবার

যুবদল কেন্দ্রীয় কমিটিতে রাজাপুরের সন্তান তানভীর হাসান সোহেল

বাবুগঞ্জ ইউএনও অফিসে চতুর্থ শ্রেণির কর্মচারীর দাপট,৮ বছর ধরে অঘোষিত নিয়ন্ত্রক দিপক

গলাচিপায় এক শিক্ষার্থীর আত্মহ’ত্যা

বাউফলে নদীতীর কেটে মাটি লুট, বিলীন হচ্ছে ক’ব’রস্থান

বোরহানউদ্দিনে আ’লীগ নেতার নিয়ন্ত্রণে দুই সারের ডিলারশিপ, প্রশ্নের মুখে কৃষি বিভাগের ভূমিকা 

নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সাখাওয়াতকে বদলি

রাজাপুরে শিক্ষার্থীদের মাঝে যুবদল নেতার স্কুল ড্রেস উপহার

নলছিটিতে ম্যানেজিং কমিটির সভাপতির স্বাক্ষর জাল করার ঘটনায় দুই মাদ্রাসা শিক্ষক কারাগারে ‎

১০

শিক্ষার্থীদের ২৭ লাখ টাকা আত্মসাত, ডিডব্লিউএফ নার্সিং কলেজে তালা

১১

‎ ‎সংরক্ষিত নারী আসনে ঝালকাঠির বিএনপি নেত্রী জেবা আমিন খান মনোনীত, নেতাকর্মীদের উচ্ছ্বাস 

১২

বরিশালে জ্বালানী তেল বিপননে আলাউদ্দিন আলোর প্রশংসনীয় উদ্যোগ

১৩

বরিশালে জমি নিয়ে বিরোধ ব্যবসায়ীকে কুপিয়ে জখম

১৪

ভোলায় ভাঙ্গা সড়ক-নগরী, দুর্ভোগে প্রশাসন ও সাধারণ মানুষ

১৫

কালকিনিতে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু আহত

১৬

লালমোহনে তেঁতুলিয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন

১৭

বাজারে জ্বালানি ও ভোজ্য তেলের অস্থিরতা মোকাবিলায় র‌্যাব-৮-এর অভিযান জোরদার

১৮

স্পিকারের নাম ভাঙিয়ে পিআইও অফিস থেকে বরাদ্দ তালিকা নিয়ে গেলেন উপজেলা বিএনপির সভাপতি

১৯

বরিশালে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

২০