দৈনিক দখিনের কন্ঠ
৬ এপ্রিল ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজাপুরে ছাত্রদল নেতার উপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি

ঝালকাঠি প্রতিবেদক ॥

ঝালকাঠির রাজাপুরের শুক্তাগড় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফেরদৌস রিপনের উপরের হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছে তার পরিবার। এ ঘটনায় আহত ছাত্রদল নেতা রিপনের মা ঝর্ণা বেগম বাদী হয়ে ৩০ মার্চ রাজাপুর থানায় মামলা দায়ের করলেও এখন পযর্ন্ত কোনো আসামী গ্রেফতার হয়নি।

মামলা সূত্রে যানাযায়,গত ২৪ মার্চ সন্ধ্যা অনুমান ০৭.০০ ঘটিকার সময় মামলার প্রধান আসামী মাহামুদ হাওলাদার
রিপন’কে মোবাইল ফোনে কল দিয়ে চুরি হওয়া অটোরিক্সার ব্যাটারী তাদের বাড়ী হতে নিয়ে যেতে বলে। তারই ধারাবাহিকাতায় একই তারিখ রাত অনুমান ০৮.১৫ ঘটিকার সময় রিপন সহ ফারুক হাওলাদার ও মোঃ বাবুল হাওলাদার ২নং শুক্তাগড় ইউনিয়নের সাকরাইল এলাকায় আসামী মোঃ মাহামুদ হাওলাদার এর বাড়ীর উঠানে পৌঁছা মাত্র পূর্ব পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র-সন্ত্র দিয়ে রিপনের উপর অতর্কিত হামলা চালায় মাহামুদ হাওলাদার , শহিদ খাঁ,রাজু ,চয়ন হাওলাদার, লিলি বেগম , খুকু বেগম ,রুম্পা আক্তার সহ অজ্ঞাতনামা ৫/৬ জন। ধারালো অস্ত্রের কোপে রিপনের ডান ও বাম হাতের কব্জির উপরের অংশ গুরুতর হাড় ভাঙ্গা জখম হয়।

এসময় তাদের এলোপাথারী মারধরে শরীরের বিভিন্ন স্থানে নিলা ফুলা জখম করে। একপর্যায়ে রিপন মাটিতে লুটাইয়া পড়লে সকল আসামীরা রিপন’কে এলোপাথারী ভাবে পিটাইয়া শরীরের বিভিন্ন স্থানে নিলা ফুলা জখম করে এবং রিপনের সাথে থাকা নগদ ৩৫ হাজার টাকা নিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় মুমুর্ষ অবস্থায় রিপন’কে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর থাকায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। রিপন’কে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রিপনের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরন করেন। বর্তমানে রিপন ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

অপরদিকে রিপনের উপর হামলার পরে তাদের’কে জড়িয়ে ঝালকাঠি বিজ্ঞ আদালতে একটি কাউন্টার মামলা দায়ের করেন রিপনের উপর হামলার ঘটনায় মামলার মামলার আসামী খুকু বেগম।

রিপনের মা অভিযোগ করে জানান, হামলার প্রায় ১২ দিন অহিবাহিত হলেও এখন পযর্ন্ত কোনো আসামী গ্রেফতার হয়নি। আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে । আসামীদের গ্রেফতারের জন্য আমরা প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি এবং দ্রুত আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নজরুল ইসলাম জানায়, আসামীদের গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা চলছে। আসামিদের কেহ’ই প্রকাশ্যে ঘোরাফেরা করছে না। দ্রুত সময়ের মধ্যেই দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসার ছুটি নিয়ে স্বামীর কাছে  বিদেশে গেলেন স্কুল শিক্ষিকা, পাঠদান ব্যাহত

দুই সন্তান রেখে প্রেমিককে বিয়ে, এলাকায় চাঞ্চল্য

শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ, স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচলেন মা-শিশু

নলছিটিতে অবৈধ বিদ্যুৎ সংযোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্র গুরুতর আহত

খাল নেই, তবুও সেতু—সংযোগ সড়কেই বিপাকে কয়েকটি পরিবার

যুবদল কেন্দ্রীয় কমিটিতে রাজাপুরের সন্তান তানভীর হাসান সোহেল

বাবুগঞ্জ ইউএনও অফিসে চতুর্থ শ্রেণির কর্মচারীর দাপট,৮ বছর ধরে অঘোষিত নিয়ন্ত্রক দিপক

গলাচিপায় এক শিক্ষার্থীর আত্মহ’ত্যা

বাউফলে নদীতীর কেটে মাটি লুট, বিলীন হচ্ছে ক’ব’রস্থান

বোরহানউদ্দিনে আ’লীগ নেতার নিয়ন্ত্রণে দুই সারের ডিলারশিপ, প্রশ্নের মুখে কৃষি বিভাগের ভূমিকা 

১০

নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সাখাওয়াতকে বদলি

১১

রাজাপুরে শিক্ষার্থীদের মাঝে যুবদল নেতার স্কুল ড্রেস উপহার

১২

নলছিটিতে ম্যানেজিং কমিটির সভাপতির স্বাক্ষর জাল করার ঘটনায় দুই মাদ্রাসা শিক্ষক কারাগারে ‎

১৩

শিক্ষার্থীদের ২৭ লাখ টাকা আত্মসাত, ডিডব্লিউএফ নার্সিং কলেজে তালা

১৪

‎ ‎সংরক্ষিত নারী আসনে ঝালকাঠির বিএনপি নেত্রী জেবা আমিন খান মনোনীত, নেতাকর্মীদের উচ্ছ্বাস 

১৫

বরিশালে জ্বালানী তেল বিপননে আলাউদ্দিন আলোর প্রশংসনীয় উদ্যোগ

১৬

বরিশালে জমি নিয়ে বিরোধ ব্যবসায়ীকে কুপিয়ে জখম

১৭

ভোলায় ভাঙ্গা সড়ক-নগরী, দুর্ভোগে প্রশাসন ও সাধারণ মানুষ

১৮

কালকিনিতে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু আহত

১৯

লালমোহনে তেঁতুলিয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন

২০