দৈনিক দখিনের কন্ঠ
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৮:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও নতুন মন্ত্রীসভাকে ছারছীনা পীরের অভিনন্দন

নেছারাবাদ প্রতিবেদক

ছারছীনা শরীফের পীর সাহেব কেবলা ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় জননেতা তারেক রহমান এবং নবগঠিত মন্ত্রীপরিষদের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন।

 

এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘ নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে আসার পরই তারেক রহমান মাতৃবিয়োগের শোকের মুখোমুখি হন। এরপরও তিনি শোককে বুকে চেপে রেখে দেশের মানুষের কাছে রাষ্ট্রগঠনের পরিকল্পনা পৌঁছে দিতে সর্বশক্তি নিয়োগ করেন।

 

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার মতোই তারেক রহমান জনগণের ভালোবাসায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছেন এবং প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

 

ছারছীনা পীর বলেন, দেশের হক্কানী পীর-মাশায়েখ ও ওলামায়ে কেরাম ইসলাম ও মুসলমানদের জন্য ইমান-আক্বীদা সংরক্ষণের রক্ষাকবচ হিসেবে বিএনপিকে বেছে নিয়েছেন। এ দেশের মানুষ এখনও পীর-ওলীদের দিকনির্দেশনা অনুসরণ করে জীবন পরিচালনা করে থাকে। সে কারণেই তারা নিঃস্বার্থভাবে ভোট দিয়ে দলকে জয়যুক্ত করেছেন।

 

অভিনন্দন বার্তায় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করে বলেন, “আপনার পথচলা কুসুমাস্তীর্ণ হোক। দেশীয় পরিমণ্ডলের গণ্ডি পেরিয়ে আপনি মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতায় পরিণত হোন। মানবসেবা হোক আপনার ব্রত, মদীনার সনদ হোক আপনার দিশারী, ন্যায় ও ইনসাফ হোক আপনার ভূষণ, দেশপ্রেম হোক আপনার মূলমন্ত্র। আল্লাহ আপনার সহায় হোন।”

 

তিনি আশা প্রকাশ করেন, ধর্মীয় যেকোন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রধানমন্ত্রী যেন সুবিজ্ঞ ওলামায়ে কেরামের মতামত গ্রহণ করেন এবং নির্ভীকচিত্তে এগিয়ে যান। তিনি বলেন, ইনশাআল্লাহ এ দেশের শান্তিকামী হক্কানী আলেম সমাজ সবসময় পাশে থাকবে।

 

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলছিটিতে অবৈধ বিদ্যুৎ সংযোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্র গুরুতর আহত

খাল নেই, তবুও সেতু—সংযোগ সড়কেই বিপাকে কয়েকটি পরিবার

যুবদল কেন্দ্রীয় কমিটিতে রাজাপুরের সন্তান তানভীর হাসান সোহেল

বাবুগঞ্জ ইউএনও অফিসে চতুর্থ শ্রেণির কর্মচারীর দাপট,৮ বছর ধরে অঘোষিত নিয়ন্ত্রক দিপক

গলাচিপায় এক শিক্ষার্থীর আত্মহ’ত্যা

বাউফলে নদীতীর কেটে মাটি লুট, বিলীন হচ্ছে ক’ব’রস্থান

বোরহানউদ্দিনে আ’লীগ নেতার নিয়ন্ত্রণে দুই সারের ডিলারশিপ, প্রশ্নের মুখে কৃষি বিভাগের ভূমিকা 

নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সাখাওয়াতকে বদলি

রাজাপুরে শিক্ষার্থীদের মাঝে যুবদল নেতার স্কুল ড্রেস উপহার

নলছিটিতে ম্যানেজিং কমিটির সভাপতির স্বাক্ষর জাল করার ঘটনায় দুই মাদ্রাসা শিক্ষক কারাগারে ‎

১০

শিক্ষার্থীদের ২৭ লাখ টাকা আত্মসাত, ডিডব্লিউএফ নার্সিং কলেজে তালা

১১

‎ ‎সংরক্ষিত নারী আসনে ঝালকাঠির বিএনপি নেত্রী জেবা আমিন খান মনোনীত, নেতাকর্মীদের উচ্ছ্বাস 

১২

বরিশালে জ্বালানী তেল বিপননে আলাউদ্দিন আলোর প্রশংসনীয় উদ্যোগ

১৩

বরিশালে জমি নিয়ে বিরোধ ব্যবসায়ীকে কুপিয়ে জখম

১৪

ভোলায় ভাঙ্গা সড়ক-নগরী, দুর্ভোগে প্রশাসন ও সাধারণ মানুষ

১৫

কালকিনিতে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু আহত

১৬

লালমোহনে তেঁতুলিয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন

১৭

বাজারে জ্বালানি ও ভোজ্য তেলের অস্থিরতা মোকাবিলায় র‌্যাব-৮-এর অভিযান জোরদার

১৮

স্পিকারের নাম ভাঙিয়ে পিআইও অফিস থেকে বরাদ্দ তালিকা নিয়ে গেলেন উপজেলা বিএনপির সভাপতি

১৯

বরিশালে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

২০