রাজাপুরে শিক্ষার্থীদের মাঝে যুবদল নেতার স্কুল ড্রেস উপহার

দৈনিক দখিনের কন্ঠ
প্রকাশিত May 10, 2026, 17:46 PM
রাজাপুরে শিক্ষার্থীদের মাঝে যুবদল নেতার স্কুল ড্রেস উপহার

ঝালকাঠি প্রতিবেদক 

ঝালকাঠির রাজাপুরে বারবাকপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ১৬ জন শিক্ষার্থী’কে নিজ অর্থায়নে স্কুল ড্রেস উপহার দিয়েছেন ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সমাজসেবক জহিরুল হক সোহেল।

 

রবিবার সকালে জহিরুল হক সোহেলের পক্ষে বারবাকপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সুশান্ত কুমার সিকদারের হাতে এ উপহার তুলে দেয়া হয়। এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু সায়েম আকন, শুক্তাগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বরকত সহ বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

 

জহিরুল হক সোহেল বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের নিজ অর্থায়নে ফরম ফিলাপ করে দেয়া, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ সহ সামাজিক কর্মকান্ডে অংশ নিয়ে মানুষের মাঝে আলোচনায় রয়েছেন।

Facebook Comments Box