দৈনিক দখিনের কন্ঠ
৫ জুন ২০২৬, ৫:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যুবদল কেন্দ্রীয় কমিটিতে রাজাপুরের সন্তান তানভীর হাসান সোহেল

ঝালকাঠি প্রতিবেদক ।।

সদ্য ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ঝালকাঠির রাজাপুরের কৃতি সন্তান এ্যাডভোকেট মোঃ তানভীর হাসান সোহেল। তিনি উপজেলার বড়ইয়া ইউনিয়নের উত্তর উত্তমপুর গ্রামের বাসিন্দা এ বি এম রুস্তম আলীর সন্তান।

 

৪ জুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি’তে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও মোহাম্মদ নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে এই কমিটি প্রকাশ করা হয়।

 

মোঃ তানভীর হাসান সোহেল দীর্ঘদিন ধরে যুবদলের রাজনীতিতে স্বচ্ছতা ও সততার জন্য নিরলসভাবে সাংগঠনিক কাজে সক্রিয় রয়েছেন। তিনি পূর্ববর্তী কমিটিতে সহযোগী আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পেশাগত জীবনে তিনি নিয়মিত বাংলাদেশ সুপ্রীম কোর্ট এবং ঢাকা জজ কোর্ট এ প্রাক্টিস করে আসছেন। তানভীর ২০২০-২১ সালে ঢাকা বার অ্যাসোসিয়েশনের ‘সদস্য’ হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে মোঃ তানভীর হাসান সোহেল মামলা, হামলা ও নির্যাতন উপেক্ষা করে রাজপথে সরব ছিলেন। তিনি দলীয় সকল কর্মসূচি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন। এ ছাড়াও যুবদলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নির্দেশনায় রাজপথে চলমান কার্যক্রম বাস্তবায়নে জোরালো ভূমিকা পালন করে আসছেন তিনি।

 

এছাড়াও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ঢাকা বার ইউনিটের আহবায়ক কমিটির সদস্য, ঢাকা আইনজীবী সমিতির সাবেক কার্যনির্বাহী সদস্য, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ‘ল’ ইয়ার্স এ্যাসোসিয়েসন ঢাকা বার ইউনিটের এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

দায়িত্ব পেয়ে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে যুবদলের সাথে মাঠে ছিলাম। আজ তার ফল পেয়েছি। এভাবে ত্যাগের মূল্যায়ন পেলে আগামীতে কাজের আগ্রহ আরও বেরে যাবে । দলীয় কার্যক্রম পালনে, দেশ গড়তে তারেক রহমানের সকল নির্দেশনা আরও আগ্রহ নিয়ে সঠিকভাবে পালন করার চেষ্টা করবো ইনশাল্লাহ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছা/ত্রী/র সঙ্গে অফিস সহকারীর আ/প/ত্তি/ক/র ভিডিও ভাইরাল

নলছিটিতে ইয়াবাসহ যুবলীগ নেতা আটক

চিকিৎসার ছুটি নিয়ে স্বামীর কাছে  বিদেশে গেলেন স্কুল শিক্ষিকা, পাঠদান ব্যাহত

দুই সন্তান রেখে প্রেমিককে বিয়ে, এলাকায় চাঞ্চল্য

শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ, স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচলেন মা-শিশু

নলছিটিতে অবৈধ বিদ্যুৎ সংযোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্র গুরুতর আহত

খাল নেই, তবুও সেতু—সংযোগ সড়কেই বিপাকে কয়েকটি পরিবার

যুবদল কেন্দ্রীয় কমিটিতে রাজাপুরের সন্তান তানভীর হাসান সোহেল

বাবুগঞ্জ ইউএনও অফিসে চতুর্থ শ্রেণির কর্মচারীর দাপট,৮ বছর ধরে অঘোষিত নিয়ন্ত্রক দিপক

গলাচিপায় এক শিক্ষার্থীর আত্মহ’ত্যা

১০

বাউফলে নদীতীর কেটে মাটি লুট, বিলীন হচ্ছে ক’ব’রস্থান

১১

বোরহানউদ্দিনে আ’লীগ নেতার নিয়ন্ত্রণে দুই সারের ডিলারশিপ, প্রশ্নের মুখে কৃষি বিভাগের ভূমিকা 

১২

নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সাখাওয়াতকে বদলি

১৩

রাজাপুরে শিক্ষার্থীদের মাঝে যুবদল নেতার স্কুল ড্রেস উপহার

১৪

নলছিটিতে ম্যানেজিং কমিটির সভাপতির স্বাক্ষর জাল করার ঘটনায় দুই মাদ্রাসা শিক্ষক কারাগারে ‎

১৫

শিক্ষার্থীদের ২৭ লাখ টাকা আত্মসাত, ডিডব্লিউএফ নার্সিং কলেজে তালা

১৬

‎ ‎সংরক্ষিত নারী আসনে ঝালকাঠির বিএনপি নেত্রী জেবা আমিন খান মনোনীত, নেতাকর্মীদের উচ্ছ্বাস 

১৭

বরিশালে জ্বালানী তেল বিপননে আলাউদ্দিন আলোর প্রশংসনীয় উদ্যোগ

১৮

বরিশালে জমি নিয়ে বিরোধ ব্যবসায়ীকে কুপিয়ে জখম

১৯

ভোলায় ভাঙ্গা সড়ক-নগরী, দুর্ভোগে প্রশাসন ও সাধারণ মানুষ

২০