দৈনিক দখিনের কন্ঠ
২৮ ডিসেম্বর ২০২৫, ৫:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দালালের খপ্পরে পড়ে ভিটেমাটি টাকাও সন্তান হারিয়ে দিশেহারা 

সুইটি আক্তার, মাদারীপুর: মাদারীপুরে ইতালির স্বপ্ন দেখিয়ে ৪০ লক্ষ টাকা নিয়ে লাপাত্তা মাফিয়া মাহবুল ফরাজিসহ ৬জন। দালালের খপ্পরে পড়ে টাকাও সন্তান হারিয়ে দিশেহারা নিখোঁজ সলেমান বেপারীর পরিবার।

 

ভুক্তভোগী পরিবার ও মামলার নতি সূত্রে জানা যায়, সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের নয়াচর এলাকার মাহবুল ফরাজি (৪৬) নামে এক মানবপাচারকারী। একই গ্রামের মুনসুর বেপারী নামে এক কৃষকের -ছেলে সলেমানকে দীর্ঘদিন ধরে ২২ লক্ষ টাকা দিলে ইতালিতে সরাসরি ফ্লাইটের মাধ্যমে পাঠানো চাকরিসহ বিভিন্ন আশ্বাস দিয়ে আসছিল, মাফিয়া মাহবুল ফরাজি।

অবশেষে রাজি না হওয়ায়, ঐ একই কাজে যুক্ত সহযোগী হিসেবে আরও ৫ জন,মানবপাচারকারী চক্রের সদস্যকে সঙ্গে নিয়ে সহজসরল কৃষক মুনসুর বেপারীকে বুঝাতে পিছু নেয়। অবশেষে সহজসরল কৃষক মুনসুর বেপারী একই গ্রামের প্রতিবেশি ও মানবপাচারকারী ৬জনের মিষ্টি কথার প্রতারনা ফাঁদে পড়ে যায়। পরে মানবপাচারকারী মাফিয়া মাহ বল ফরাজি,এবাদুল বেপারীসহ ৫ মানবপাচারকারীর হাতে গত, ২০ সেপ্টেম্বর ২২ লক্ষ টাকা দেয় মুনসুর বেপারী ।

 

২৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ২ ঘটিকার দিকে মুনসুর বেপারীর -ছেলে সলেমানকে ইতালির উদ্দেশ্য সরাসরি ফ্লাইটের কথা বলে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে উঠিয়ে দেয় । বিমানটি শ্রীলংকা এয়ারপোর্টে গিয়ে অবতরণ করলে।

 

সেই খান থেকে মুনসুর বেপারীর ছেলে সলেমানকে ডুবাই ফ্লাইটে উঠিয়ে দেয় ঐ খানে থাকা মাফিয়াদের সদস্যরা। এরপর তাকে নিয়ে যাওয়া হয় লিবিয়ার ত্রিপোলিতে। এরপর থেকে শুরু হয়, লিবিয়ার মাফিয়াদের বন্দী ঘরে আটকে রেখে সলেমানকে শারীরিক নির্যাতন করে এবং সেই ভিডিও কৃষক মুনসুর বেপারীর পরিবারের কাছে পাঠিয়ে ১০ লক্ষ টাকা মুক্তিপন চায় মাফিয়া মাহবুল ফরাজিসহ ঐ ৬জন – ছেলের উপর অমানবিক নির্যাতনের ভিডিও চিত্র দেখে, কৃষক মুনসুর বেপারী, কয়েকটি এনজিও থেকে কিস্তি উঠিয়ে আবারও ১৩ লক্ষ টাকা দেয় মাফিয়া ঐ ৬ জরেন হাতে।

 

এরপর ২০ দিন হয়ে যায় কৃষক মুনসুর বেপারীর ছেলে সলেমানের কোনো খোঁজ খবর না পেয়ে,১০ ডিসেম্বর ঐ মাফিয়া মাহবুল ফরাজির বাড়ি তার কাছে জিজ্ঞেস করলে বলে আপনার ছেলের সঙ্গে কথা বলতে হলে আরও ৫ লক্ষ টাকা দিতে হবে,নয় সলেমানকে লিবিয়ার মাফিয়া মেরে ফেলবে। এমন কথা শুনে বুকে চাপাকান্না রেখে মুনসুর বেপারী মাফিয়া মাহবুল ফরাজিকে বলে আমার ছেলেকে আমাদের কাছে ফিরিয়ে এনে দাও আমার ছেলেকে ইতালি পাঠানো লাগবে না।

 

একথা শুনে মাফিয়া মাহবুল ফরাজি বলে ঠিক আছে যে ৫ লক্ষ টাকা দিতে বলছিঐ টাকা দেন, এমন কথা শুনে বুক ভরসা কষ্ট নিয়ে কৃষি মুনসুর বেপারী বাড়ি চলে যায়। ৫ ডিসেম্বর ৫ লক্ষ টাকা নিয়ে মাফিয়া মাহবুল ফরাজির হাতে দিলে তিনি বলেন, কাল দুপুরে আপনাদের সাথে কথা বলাই দিব সলেমানের সাথে। এরপর থেকে মানবপাচারকারী মাফিয়া মাহবুল ফরাজি, এবাদুল ফরাজি,মলিনা বেগম, আজাদ বেপারী, মাহমুদা বেগম, সোহেল এরা ৬ জনেই লাপাত্তা। একদিকে ছেলে হারানো শোক অন্য দিকে জায়গায় জমি, ঘরবাড়ি হারিয়ে দিশেহারা লিবিয়ায় নিখোঁজ সলেমানের পরিবার।

 

ভুক্তভোগী মুনসুর বেপারী বলেন, আমি ঐ মাফিয়া মাহবুল ফরাজিসহ তাদের কথা বিশ্বাস করে আমার ছেলে ও টাকা জায়গায় জমি ঘরবাড়ি সবি হারিয়ে নিঃশেষ হয়ে গেছি।

তাই, আমি চাই আমার ছেলের মতো আর কারো ছেলে যেন, এই সব মানবপাচারকারী মাফিয়াদে খপ্পরে পড়ে না হারায়, সে-ই জন্য প্রশাসনের প্রতি অনুরোধ এই সব মানবপাচারকারী মাফিয়াদের কে খুজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবি জানাচ্ছি।

 

নয়াচর এলাকার বাসিন্দা সালমা বেগম, সালাম খাঁ, ফিরোজ ঘরামীসহ সবাই বলেন, মাহবুল ফরাজি, এবাদুল বেপারিসহ এরা ৬ জনেই এলাকার থেকে আরও অনেক ছেলেদের এমন সরাসরি ফ্লাইটে ইতালি পাঠানোর কথা বলে টাকা নিয়ে লিবিয়া নিয়ে নির্যাতন করে টাকা আদায় করে আসতছে, কয়েক মাস আগেও একজন এমন নির্যাতনের শিকার হয়ে একপর্যায়ে ১ কোটি টাকার বিনিময়ে দেশে ফিরে এসেছে। এই মুনসুর বেপারী একজন সহজসরল মানুষ তাকে ও আজ নিঃশেষ করে দিল, আমরা এদের কঠোর বিচার দাবি করছি,যে এদের দেখে আর কেউ এই সব মানবপাচারকারী মাফিয়া কাজে লিপ্ত না হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছা/ত্রী/র সঙ্গে অফিস সহকারীর আ/প/ত্তি/ক/র ভিডিও ভাইরাল

নলছিটিতে ইয়াবাসহ যুবলীগ নেতা আটক

চিকিৎসার ছুটি নিয়ে স্বামীর কাছে  বিদেশে গেলেন স্কুল শিক্ষিকা, পাঠদান ব্যাহত

দুই সন্তান রেখে প্রেমিককে বিয়ে, এলাকায় চাঞ্চল্য

শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ, স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচলেন মা-শিশু

নলছিটিতে অবৈধ বিদ্যুৎ সংযোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্র গুরুতর আহত

খাল নেই, তবুও সেতু—সংযোগ সড়কেই বিপাকে কয়েকটি পরিবার

যুবদল কেন্দ্রীয় কমিটিতে রাজাপুরের সন্তান তানভীর হাসান সোহেল

বাবুগঞ্জ ইউএনও অফিসে চতুর্থ শ্রেণির কর্মচারীর দাপট,৮ বছর ধরে অঘোষিত নিয়ন্ত্রক দিপক

গলাচিপায় এক শিক্ষার্থীর আত্মহ’ত্যা

১০

বাউফলে নদীতীর কেটে মাটি লুট, বিলীন হচ্ছে ক’ব’রস্থান

১১

বোরহানউদ্দিনে আ’লীগ নেতার নিয়ন্ত্রণে দুই সারের ডিলারশিপ, প্রশ্নের মুখে কৃষি বিভাগের ভূমিকা 

১২

নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সাখাওয়াতকে বদলি

১৩

রাজাপুরে শিক্ষার্থীদের মাঝে যুবদল নেতার স্কুল ড্রেস উপহার

১৪

নলছিটিতে ম্যানেজিং কমিটির সভাপতির স্বাক্ষর জাল করার ঘটনায় দুই মাদ্রাসা শিক্ষক কারাগারে ‎

১৫

শিক্ষার্থীদের ২৭ লাখ টাকা আত্মসাত, ডিডব্লিউএফ নার্সিং কলেজে তালা

১৬

‎ ‎সংরক্ষিত নারী আসনে ঝালকাঠির বিএনপি নেত্রী জেবা আমিন খান মনোনীত, নেতাকর্মীদের উচ্ছ্বাস 

১৭

বরিশালে জ্বালানী তেল বিপননে আলাউদ্দিন আলোর প্রশংসনীয় উদ্যোগ

১৮

বরিশালে জমি নিয়ে বিরোধ ব্যবসায়ীকে কুপিয়ে জখম

১৯

ভোলায় ভাঙ্গা সড়ক-নগরী, দুর্ভোগে প্রশাসন ও সাধারণ মানুষ

২০