দপদপিয়ায় ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

দৈনিক দখিনের কন্ঠ
প্রকাশিত November 13, 2026, 21:41 PM
দপদপিয়ায় ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক:

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কুমারখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ মো. সোহাগ খান (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

 

শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের সময় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃত মো. সোহাগ খান নলছিটি পৌরসভার শংকরপাশা এলাকার মৌজে আলী খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানার পুলিশ পরিদর্শক (পিএসআই) মোঃ নুরুদ্দিন, এএসআই মোঃ জসীমউদ্দীন, এএসআই মোঃ খানজাহান সিকদার ও কনস্টেবল পারভেজের সমন্বয়ে গঠিত একটি টিম দপদপিয়া ইউনিয়নের কুমারখালী বাজার সংলগ্ন রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে ২০ পিস ইয়াবাসহ সোহাগ খানকে হাতেনাতে আটক করা হয়।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুজ্জামান সোহাগ জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box