সাথী আক্তার, গলাচিপা
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ হাইস্কুল খেলার মাঠের উত্তর পাশে একটি বাসায় অভিযান চালিয়ে জেসমিন বেগম নামে এক নারী আসামীকে গ্রেপ্তার করেন গলাচিপা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে গলাচিপা থানা পুলিশের একটি দল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ফজিলত বেগম (৫১)-এর বাসার ভেতর থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ জেসমিন বেগমকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জেসমিন বেগম গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকার বাসিন্দা। তিনি মো. মিজানুর রহমানের স্ত্রী এবং মো. দুলাল বেপারী ও ফজিলত বেগমের মেয়ে।
এ ঘটনায় গলাচিপা থানায় ১.১১. ২০২৬ তারিখে মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ০১। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৯(ক) ও ৪১ ধারায় মামলাটি রুজু করা হয়েছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।