গলাচিপায় ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

দৈনিক দখিনের কন্ঠ
প্রকাশিত September 18, 2026, 00:11 AM
গলাচিপায় ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

গলাচিপা প্রতিবেদক 

পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে গলাচিপা থানার এসআই মো. সোহেল রানার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রতনপুর এলাকার টিএন্ডটি রোডে তানিয়া স্টোরের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় রাস্তার ওপর থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. দুলাল হাওলাদার (৫৪) ও মো. আবুল হোসেন (৫০)। তারা উভয়েই গলাচিপা পৌরসভার রতনপুর ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

 

পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

গলাচিপা থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box