দৈনিক দখিনের কন্ঠ
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিসিসি নির্বাচনে ‘চমক’ দেখাতে পারেন যুবদল নেতা মাসুদ হাসান মামুন

মুরাদ হোসাইন ।।

জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই এবার স্থানীয় সরকার নির্বাচনের আমেজে পুরো দেশ। কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানের সিটি নির্বাচন। আসন্ন সিটি নির্বাচনকে কেন্দ্র করেই সরগরম হয়ে উঠছে দেশের সিটি কর্পোরেশন এলাকাগুলো। এর থেকে বাদ যায়নি বরিশাল সিটি কর্পোরেশন এলাকাও।

 

নগরীজুড়ে দিন-রাত একই আলোচনা কে পাচ্ছেন বিসিসি নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন। কে হচ্ছেন বিসিসির ভবিষ্যত কান্ডারী? বরিশালের মিডিয়াপারায় বেশকয়েকজন বিএনপি নেতার নাম বেশ জোরেশোরেই উঠে আসছে। তবে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) আসন্ন মেয়র নির্বাচনে বিএনপির তৃণমূল নেতা-কর্মীদের পছন্দে আলোচনায় উঠে এসেছেন বরিশাল মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন এর নাম। সাম্প্রতিক সময়ে বরিশালের রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে যে, বিএনপির তৃনমূল নেতাকর্মীদের একটি বড় অংশ যুবদল নেতা মাসুদ হাসান মামুনকে মেয়র পদে ‘চমক’ হিসেবে দেখতে চায়।

মাসুদ হাসান মামুন কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ছাড়াও বরিশাল মহানগর যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এর পূর্বে তিনি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ন পদে আসীন থেকে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়াও বরিশাল জেলা ছাত্রদলের গুরুত্বপূর্ন পদে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।

 

মাসুদ হাসান মামুন পরিচ্ছন্ন রাজনীতিবিধ হিসেবে রাজনৈতিক অঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। তিনি সততা ও দক্ষতার সাথে বিভিন্ন সময়ে কেন্দ্র ঘোষিত বিএনপির আন্দোলন সংগ্রামে সামনে থেকে নৃেতত্ব দিয়ে রাজপথে গুরুত্বপূর্ন অবদান রাখেন। বিগত সংসদ নির্বাচনেও তার নেতৃত্ব গুণে নেতাকর্মিরা একাট্টা হয়ে ধানেরশীসের প্রার্থীর বিপুল ভোটে বিজয়ে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেন।

স্থানীয় পর্যায়ে যুবদল নেতা মাসুদ হাসান মামুন মামুন বেশ জনপ্রিয় এবং তৃণমূলের কর্মীদের সঙ্গেও তার জোরালো যোগাযোগ রয়েছে। এই জনপ্রিয়তার কারণেই বিএনপির তৃনমূল নেতাকর্মির একটি বড় অংশ তাকে মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করার আবেদন জানান। বরিশালে তৃণমূল বিএনপির একাধিক নেতাকর্মী জানান, বরিশাল বিএনপির রাজনীতিতে মাসুদ হাসান মামুন এক নিবেদিত প্রাণ। যুব রাজনীতির অহঙ্কার ও রাজপথের সংগ্রামী-লড়াকু সৈনিক, বিগত সরকারের শাসনামলে জেল-জরিমানা, হামলা-মামলার শিকার যুবদল নেতা মামুন বরিশালের সর্বস্তরের মানুষের নিকটে ব্যাপক জনপ্রিয় একটি নাম। তিনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিধ। তার নেতৃত্বে বৃদ্ধ-যুবক-তারুণ্যের মিশেল বরিশালে বিএনপির রাজনীতিকে অলংকৃত করেছে। তারা দেশনায়ক, তারুন্যের অহঙ্কার বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকটে বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে ত্যাগী নেতা মাসুদ হাসান মামুনকে বরিশালবাসীর পক্ষথেকে চমক হিসেবে মনোনয়ন দেয়ার দাবীও জানান।

সর্বশেষ ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা জয়লাভ করে। এরপর থেকেই বরিশালের রাজনৈতিক মহলে গুঞ্জন চলছে যে, বিগত দিনে দলের সিদ্ধান্তের প্রতি অনুগত ছিলেন, রাজপথে দলের আন্দোলন সংগ্রামে সম্মুখভাগে নেতৃত্বে থেকে দায়িত্ব পালন করেছেন তাদের মধ্য থেকে নতুন মুখ বেছে নেওয়া হতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে মামুনের মতো রাজপথে সক্রিয় যুবদল নেতার নাম আসন্ন বিসিসি নির্বাচনে আলোচনায় আসাকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় নেতা-কর্মীরা।

তবে এ বিষয়ে যুবদল নেতা মাসুদ হাসান মামুন বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশনায়ক ও তারুণ্যের অহঙ্কার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নিরঙ্কুশ বিজয় অর্জনে সক্ষম হয়। তার নেতৃত্বেই আধুনিক বাংলাদেশ গড়া হবে। আর তাই দেশনায়ক তারেক রহমান যোগ্য ব্যাক্তিকেই যোগ্য স্থানে বসাবেন। তার সিদ্ধান্ত অনুযায়ীই আমরা আধুনিক বাংলাদেশ গড়তে একসাথে কাজ করবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনিকে হত্যার ‘নেপথ্যে সৌদি আরব’

মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ করলো সরকার

Casino En Ligne Instantané Pour Déposer Facilement

রিপোর্টার্স ক্লাব ঝালকাঠির কমিটি গঠন সভাপতি মুবিন, সম্পাদক বাচ্চু

বাকেরগঞ্জে রঙ্গশ্রী ৭ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Hello World!

Hello World!

Hello World!

Hello World!

১০

Hello World!

১১

বাউফলে পার্টনার ফিল্ড স্কুল অনুষ্ঠিত

১২

বরিশালে বিচারককে এজলাস ত্যাগ করতে বাধ্য করলেন আইনজীবীরা

১৩

বরিশাল দেড় শতাধিক পরিবারের মাঝে জসিম উদ্দিন সিআইপির ইফতার বিতরণ

১৪

এমপি আসার খবরে রোগীদের সরিয়ে হাসপাতালের বেডে ২৩ নেতাকর্মী!

১৫

বাউফলে পুত্রবধূ ও তিন বছরের শিশু নাতনিকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

বিসিসি নির্বাচনে ‘চমক’ দেখাতে পারেন যুবদল নেতা মাসুদ হাসান মামুন

১৭

বাউফল ৩ কেজি গাজাসহ গ্রেফতার ১

১৮

বাউফলে জন সমবায় গ্রুপ লীডার সমন্বয় সভা অনুষ্ঠিত 

১৯

সাংবাদিকদের সন্মানে মহানগর বিএনপি নেতা জিয়া সিকদারের উদ্যোগে ইফতার-মাহফিল অনুষ্ঠিত

২০