কলাপাড়া প্রতিবেদক ॥ কলাপাড়ায় দুই শতাধিক হত দরিদ্র মানুষের মাঝে ১ টাকায় ইফতার সামগ্রী বিতরন করেছে আমরা কলাপাড়াবাসী নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বৃহস্পতিবার বিকাল সারে পাঁচটায় পৌর শহরের মনোহরীরপট্রি এলাকায় এসব খাবার সামগ্রী বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন আমরা কলাপাড়াবাসীর সভাপতি ও সাধারন সম্পাদক সহ সংগঠনটির সদস্যরা। খাবার হিসেবে প্রত্যেককে ছোলা বুট, মুড়ি, খেজুর, জিলাপি, বেগুন ও আলুর চপ প্রদান করা হয়। পুরো রমজান মাসজুড়ে ইফতার সমাগ্রী বিতরন কার্যক্রম চলবে জানিয়েছে সংগঠনটির সদস্যরা। মাত্র ১ টাকায় ইফতার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে সাধারন মানুষেরা। এছাড়া তাদের এ ব্যতিক্রমী উদ্যোগকে স্বাদুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
কলাপাড়া পৌর শহরের রিক্সাচালক সোবহান মিয়া বলেন, যাত্রী নিয়ে এ সড়ক দিয়ে সবুজবাগের দিকে যাচ্ছিলাম। এ সময় কিছু ছাত্র ভাইরা হঠাৎ গাড়ি থামিয়ে আমাকে একটি ইফতারের প্যাকেট দিয়েছে এবং ১ টাকা নিয়েছে। তারা এই প্যাকেটের মধ্যে যা যা দিয়েছে তা আসলে আমি কিনে খেতে পারতাম না। তাদের এ কার্যক্রমকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এতিমখানা এলাকার শ্রমিক সোহেল হোসেন বলেন, সারাদিনের কাজ শেষে আমি ইফতারি করার জন্য মসজিদের দিকে রওনা দিয়েছিলাম। এসময় কিছু ছাত্র ভাইরা আমাকে ১ টাকার বিনিময়ে একটি ইফতারির প্যাকেট দিয়েছে।
এ প্যাকেট এর মধ্যে দেখলাম অনেক খাবার রয়েছে। ইফতারি পেয় আমার বেশ ভালই লাগছে। এভাবে যদি সমাজের বিত্তবানরা সবাই এগিয়ে আসতো তাহলে আমাদের গরিবদের আর দুঃখ থাকতো না। আমরা কলাপাড়াবাসীর সভাপতি নাজমুস সাকিব বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরও আমরা ১ টাকায় ইফতার বিতরণ কার্যক্রম আজ শুরু করেছি। প্রতিবছরই আমাদের সদস্যরা নিজেরা চাঁদা তুলে এ কার্যক্রমটি পরিচালনা করে আসছি। তবে যদি সমাজের কোন বিত্তবান ব্যক্তি আমাদের সঙ্গে শরিক হতে চাইলে যোগাযোগ করতে পারে। আজ আমরা সুতোপট্টি সংলগ্ন এলাকায় দিয়েছি। আগামীকালও আমরা ২০০ প্যাকেট ইফতার সাধারণ মানুষের মাঝে বিতরণ করবো,তবে সেটি অন্য কোন এলাকায়।
মন্তব্য করুন