দৈনিক দখিনের কন্ঠ
১৮ নভেম্বর ২০২৫, ৪:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নেছারাবাদে ৪র্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষনের বিচারের দাবিতে মানববন্ধন

নেছারাবাদ প্রতিবেদক 

‘শিশুর জন্য নিরাপদ পরিবেশ চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, পিরোজপুরে নেছারাবাদ উপজেলায় ৪র্থ শ্রেণির এক স্কুল শিক্ষার্থীকে তিন লম্পট কতৃক পাশবিক নির্যাতনের করার প্রতিবাদে মানববন্ধন করেছে। ঐ শিক্ষার্থীকে পাশবিক নির্যাতনকারীদের আইনের আওতায় এনে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছে ১২২নং উত্তর পূর্ব আরামকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবক মন্ডলিরা।

১৭ নভেম্বর সোমবার বেলা ১২টায় জলাবাড়ি ইউনিয়নে পূর্ব আরামকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যানারে ঐ মানববন্ধন কর হয়।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বাবু আটঘর কুড়িয়ানা ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয়, কৃষক দলের আহবায়ক সোহাগ, জলাবাড়ি ইউনিয়নে ছাত্রদলের আহবায়ক মঞ্জুরুল ইসলাম লিমন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তারা এই এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠ বিচার দাবি করেছেন। আরো উপস্থিত ছিলেন, পূর্ব আরামকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও অভিভাবকবৃন্দ।

উল্লেখ্য গত ২৮ অক্টোবর উপজেলার ৫নং জলাবাড়ি ইউনিয়নে পূর্ব আরামকাঠির নয়ন হালদার , দুর্জয় হালদার অপূর্ব মিলে ঐ শিক্ষার্থী উপর পাশবিক নির্যাতন চালায়। ১নং বিবাদী নয়ন হালদার দীর্ঘ দিন ধরে শিক্ষার্থীকে স্কুলে যাওয়ার সময় আজে বাজে কথা বলতো বিরক্ত করতো, জোর করে কথা বলতে চাইতো, চকলেট চিপস্ কিনে দিতো। ঐ তিন লম্পট মিলে শিক্ষার্থীর উপর পাশবিক নির্যাতন চালায়। স্থানীয় ভাবে বিষয়টি সমঝোতার করার চেষ্টা করে প্রতিবেশী নেতারা। পরে বিষয়টি জানাজানি হয়ে গেলে ভুক্তভোগীর পরিবারটি থানায় এসে শিশু ধর্ষের অভিযোগ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসার ছুটি নিয়ে স্বামীর কাছে  বিদেশে গেলেন স্কুল শিক্ষিকা, পাঠদান ব্যাহত

দুই সন্তান রেখে প্রেমিককে বিয়ে, এলাকায় চাঞ্চল্য

শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ, স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচলেন মা-শিশু

নলছিটিতে অবৈধ বিদ্যুৎ সংযোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্র গুরুতর আহত

খাল নেই, তবুও সেতু—সংযোগ সড়কেই বিপাকে কয়েকটি পরিবার

যুবদল কেন্দ্রীয় কমিটিতে রাজাপুরের সন্তান তানভীর হাসান সোহেল

বাবুগঞ্জ ইউএনও অফিসে চতুর্থ শ্রেণির কর্মচারীর দাপট,৮ বছর ধরে অঘোষিত নিয়ন্ত্রক দিপক

গলাচিপায় এক শিক্ষার্থীর আত্মহ’ত্যা

বাউফলে নদীতীর কেটে মাটি লুট, বিলীন হচ্ছে ক’ব’রস্থান

বোরহানউদ্দিনে আ’লীগ নেতার নিয়ন্ত্রণে দুই সারের ডিলারশিপ, প্রশ্নের মুখে কৃষি বিভাগের ভূমিকা 

১০

নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সাখাওয়াতকে বদলি

১১

রাজাপুরে শিক্ষার্থীদের মাঝে যুবদল নেতার স্কুল ড্রেস উপহার

১২

নলছিটিতে ম্যানেজিং কমিটির সভাপতির স্বাক্ষর জাল করার ঘটনায় দুই মাদ্রাসা শিক্ষক কারাগারে ‎

১৩

শিক্ষার্থীদের ২৭ লাখ টাকা আত্মসাত, ডিডব্লিউএফ নার্সিং কলেজে তালা

১৪

‎ ‎সংরক্ষিত নারী আসনে ঝালকাঠির বিএনপি নেত্রী জেবা আমিন খান মনোনীত, নেতাকর্মীদের উচ্ছ্বাস 

১৫

বরিশালে জ্বালানী তেল বিপননে আলাউদ্দিন আলোর প্রশংসনীয় উদ্যোগ

১৬

বরিশালে জমি নিয়ে বিরোধ ব্যবসায়ীকে কুপিয়ে জখম

১৭

ভোলায় ভাঙ্গা সড়ক-নগরী, দুর্ভোগে প্রশাসন ও সাধারণ মানুষ

১৮

কালকিনিতে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু আহত

১৯

লালমোহনে তেঁতুলিয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন

২০