দৈনিক দখিনের কন্ঠ
২০ এপ্রিল ২০২৬, ৮:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‎ ‎সংরক্ষিত নারী আসনে ঝালকাঠির বিএনপি নেত্রী জেবা আমিন খান মনোনীত, নেতাকর্মীদের উচ্ছ্বাস 

মিজানুর রহমান মুবিন, ঝালকাঠী ।

ঝালকাঠিসহ সারাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন তালিকা। সোমবার (২০ এপ্রিল) দুপুরে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করা হয়, যেখানে জায়গা পেয়েছেন ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ঝালকাঠি – ২ ( সদর – নলছিটি) আসন থেকে ২০১৮ সালের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জেবা আমিন খান। ঝালকাঠির রাজনীতিতে

‎সক্রিয়তার পাশাপাশি জিবা আমিন খান বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং মহিলা দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি পদে ঢাকার রাজপথে আন্দোলন সংগ্রামে রাজপথে ভুমিকা রেখেছেন।

‎বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঘোষিত সংরক্ষিত নারী আসনের এই তালিকায় অভিজ্ঞ ও সক্রিয় নারী নেত্রীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানা গেছে। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূল পর্যায়ে গ্রহণযোগ্যতার ভিত্তিতেই প্রার্থীদের চূড়ান্ত করা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

‎প্রকাশিত তালিকায় আরও যেসব নেত্রীর নাম উঠে এসেছে তাদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরীসহ আরও অনেকেই। পাশাপাশি মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানার নামও তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

‎বিশেষ করে ঝালকাঠির জেবা আমিন খানের মনোনয়ন স্থানীয় রাজনীতিতে নতুন উদ্দীপনা তৈরি করেছে। জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সরাসরি যোগাযোগের মাধ্যমে তাকে অভিনন্দন জানিয়েছেন। অনেকেই আশা প্রকাশ করেছেন, তিনি ত্যাগী নেতাকর্মীদের পাশে থেকে দলকে আরও শক্তিশালী করবেন।

‎বিএনপি নেতারা বলছেন, সংসদে নারীর অংশগ্রহণ আরও বাড়ানো এবং কার্যকর ভূমিকা নিশ্চিত করতেই এই মনোনয়ন প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। ফলে আসন্ন জাতীয় সংসদে নারী নেতৃত্বের উপস্থিতি আরও দৃশ্যমান হবে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

‎এখন দেখার বিষয়, এই মনোনীত নেত্রীরা জাতীয় রাজনীতিতে কী ধরনের ভূমিকা রাখেন এবং দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে কতটা অবদান রাখতে পারেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলছিটিতে অবৈধ বিদ্যুৎ সংযোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্র গুরুতর আহত

খাল নেই, তবুও সেতু—সংযোগ সড়কেই বিপাকে কয়েকটি পরিবার

যুবদল কেন্দ্রীয় কমিটিতে রাজাপুরের সন্তান তানভীর হাসান সোহেল

বাবুগঞ্জ ইউএনও অফিসে চতুর্থ শ্রেণির কর্মচারীর দাপট,৮ বছর ধরে অঘোষিত নিয়ন্ত্রক দিপক

গলাচিপায় এক শিক্ষার্থীর আত্মহ’ত্যা

বাউফলে নদীতীর কেটে মাটি লুট, বিলীন হচ্ছে ক’ব’রস্থান

বোরহানউদ্দিনে আ’লীগ নেতার নিয়ন্ত্রণে দুই সারের ডিলারশিপ, প্রশ্নের মুখে কৃষি বিভাগের ভূমিকা 

নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সাখাওয়াতকে বদলি

রাজাপুরে শিক্ষার্থীদের মাঝে যুবদল নেতার স্কুল ড্রেস উপহার

নলছিটিতে ম্যানেজিং কমিটির সভাপতির স্বাক্ষর জাল করার ঘটনায় দুই মাদ্রাসা শিক্ষক কারাগারে ‎

১০

শিক্ষার্থীদের ২৭ লাখ টাকা আত্মসাত, ডিডব্লিউএফ নার্সিং কলেজে তালা

১১

‎ ‎সংরক্ষিত নারী আসনে ঝালকাঠির বিএনপি নেত্রী জেবা আমিন খান মনোনীত, নেতাকর্মীদের উচ্ছ্বাস 

১২

বরিশালে জ্বালানী তেল বিপননে আলাউদ্দিন আলোর প্রশংসনীয় উদ্যোগ

১৩

বরিশালে জমি নিয়ে বিরোধ ব্যবসায়ীকে কুপিয়ে জখম

১৪

ভোলায় ভাঙ্গা সড়ক-নগরী, দুর্ভোগে প্রশাসন ও সাধারণ মানুষ

১৫

কালকিনিতে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু আহত

১৬

লালমোহনে তেঁতুলিয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন

১৭

বাজারে জ্বালানি ও ভোজ্য তেলের অস্থিরতা মোকাবিলায় র‌্যাব-৮-এর অভিযান জোরদার

১৮

স্পিকারের নাম ভাঙিয়ে পিআইও অফিস থেকে বরাদ্দ তালিকা নিয়ে গেলেন উপজেলা বিএনপির সভাপতি

১৯

বরিশালে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

২০