নিজস্ব প্রতিবেদক:
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কয়া গ্রামে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। স্বপ্নে আদেশ পেয়ে মৃত্যুর এক বছর পর রাতের আঁধারে মায়ের কবর থেকে লাশ তুলে ঘরের সামনে পুনরায় দাফন করেছেন সন্তানরা। এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়া গ্রামের মৃত এক নারীর সন্তানরা সম্প্রতি দাবি করেন যে, তাদের মা গত বছরের শেষের দিকে মারা যান জানাযা শেষে স্থানীয় একটি মসজিদ ও মাদ্রাসার পাশে দাফন করা হয়। নারীর ছেলে মেয়েদেরকে তাকে স্বপ্নে দেখা দিয়ে বর্তমান কবর থেকে লাশ তুলে ঘরের সামনে দাফন করার নির্দেশ দিয়েছেন। সেই ‘দিব্য আদেশ’ বা স্বপ্নের ওপর ভিত্তি করে গত রবিবার গভীর রাতে পরিবারের লোকজন গোপনে কবর খুঁড়ে ওই নারীর কঙ্কাল ও অবশিষ্টাংশ তুলে আনেন এবং বাড়ির মূল ঘরের সামনে নতুন করে কবর খুঁড়ে দাফন করেন ছোট ছেলে আবুল হোসেন।
পরবর্তীতে বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় লোকজনের মাঝে তীব্র চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি হয়। খবরটি বৃহস্পতিবার ‘দৈনিক দখিনের কন্ঠ মাল্টিমিডিয়া’-তে প্রকাশিত হওয়ার পর স্থানীয় এলাকাবাসী ও মসজিদের মুসল্লিদের মধ্যে আলোচনার ঝড় ওঠে।
সংবাদটি প্রকাশের জেরে আজ শুক্রবার সকালে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় মসজিদের মুসল্লিরা একটি জরুরি বৈঠকে বসেন। বৈঠকে দীর্ঘ আলোচনা শেষে শরীয়াত ও স্থানীয় সামাজিক বিধিমালার আলোকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, এভাবে রাতের আঁধারে কবর থেকে লাশ তুলে অন্যত্র দাফন করা আইন ও ধর্মীয় বিধানের পরিপন্থী। পরবর্তীতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত অনুযায়ী, আজই ওই লাশ ও অবশিষ্টাংশ পূর্বের নির্ধারিত কাবেবরই সসম্মানে পুনরায় দাফন করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় এখনো নানা আলোচনা চলছে।