নিজস্ব প্রতিবেদক ।। স্টিমারঘাট ফাঁড়ি পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ২৬ মার্চ দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার সময় স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ এসআই মিহির চন্দ্র দাসের নেতৃত্বে ফাঁড়ি পুলিশের একটি টিম নগরীর ১০নং ওয়ার্ডস্থ কেডিসি বেলসপার্কের সম্মুখে এ অভিযান পরিচালনা করেন। এ সময় মোঃ সোহেল নামে মাদকব্যবসায়ীর কোমরের লুঙ্গির গোছা থেকে হালকা কমলা রংয়ের ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ১০ হাজার টাকা। পরবর্তীতে তাকে কোতয়ালী থানায় সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ মিহির চন্দ্র দাস জানান, সোহেল নামে এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করে কোতয়ালী থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের চলমান রয়েছে। তিনি আরো জানান, স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির আওতাধীন এলাকাকে মাদক মুক্ত করার লক্ষ্যে মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। এছাড়াও যেকোন অপরাধমূলক কর্মকান্ড প্রতিহত করতে ফাঁড়ির পুলিশ সর্বদা সচেতন রয়েছে।
মন্তব্য করুন