দৈনিক দখিনের কন্ঠ
২৮ মার্চ ২০২৬, ১২:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ মিহিরের কৌশলগত অভিযানে ২শ’ পিস ইয়াবাসহ আটক দুই

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল কোতোয়ালি মডেল থানাধীন স্টীমারঘাট ফাঁড়ি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৬) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে নগরীর সিটি মার্কেট সংলগ্ন সড়ক থেকে তাদের আটক করা হয়। স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ চৌকস অফিসার এসআই মিহির চন্দ্র দাস এর নেতৃত্বে মাদকবিরোধী এ অভিযান পরিচালিত হয়। এ ঘটনায় কোতয়ালী থানায় ৩ জনকে আসামী করে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

মামলা সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ১০নং ওয়ার্ডস্থ সিটি মার্কেট এলাকায় মাদকদ্রব্য বিকিকিনি হওয়ার সংবাদ পেয়ে স্টীমারঘাট ফাঁড়ির ইনচার্জ এসআই মিহিরের নেতৃত্বে ফাঁড়ি পুলিশ এর একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানকালে একজন কৌশলে পালিয়ে গেলেও ২ যুবকের দেহ তল্লাশী করে কাগজে মোড়ানো ২শ’ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। অপর একজন যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ টাকা।

আটককৃতরা হলেন- বাকেরগঞ্জের বিহারীপুরের বাসিন্দা মোনাছেফ আলী হাওলাদারের ছেলে বেলাল হোসেন রাতুল, বাকেরগঞ্জের সুন্দরকাঠি গ্রামের বাসিন্দা ইসমাঈল খানের ছেলে মিরাজুল ইসলাম। পালিয়ে যাওয়া অপর আসামি হলেন কক্সবাজারের রামু থানাধীন মিঠাছড়ি গ্রামের বাসিন্দা আমির হোসেন এর ছেলে মিজানুর রহমান।

 

 

এ অভিযানে নেতৃত্ব প্রদানকারী স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ মিহির চন্দ্র দাস জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন,

মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্যারের নির্দেশনানুযায়ী কোতয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম স্যারের দিকনির্দেশনায় মাদকের বিরুদ্ধে স্টিমারঘাট ফাঁড়ি পুলিশ কাজ করে যাচ্ছে। তিনি আরো জানান, স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির আওতাধীন এলাকাকে মাদক মুক্ত করার লক্ষ্যে মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। এছাড়াও যেকোন অপরাধমূলক কর্মকান্ড প্রতিহত করতে ফাঁড়ির পুলিশ সর্বদা সচেতন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসার ছুটি নিয়ে স্বামীর কাছে  বিদেশে গেলেন স্কুল শিক্ষিকা, পাঠদান ব্যাহত

দুই সন্তান রেখে প্রেমিককে বিয়ে, এলাকায় চাঞ্চল্য

শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ, স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচলেন মা-শিশু

নলছিটিতে অবৈধ বিদ্যুৎ সংযোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্র গুরুতর আহত

খাল নেই, তবুও সেতু—সংযোগ সড়কেই বিপাকে কয়েকটি পরিবার

যুবদল কেন্দ্রীয় কমিটিতে রাজাপুরের সন্তান তানভীর হাসান সোহেল

বাবুগঞ্জ ইউএনও অফিসে চতুর্থ শ্রেণির কর্মচারীর দাপট,৮ বছর ধরে অঘোষিত নিয়ন্ত্রক দিপক

গলাচিপায় এক শিক্ষার্থীর আত্মহ’ত্যা

বাউফলে নদীতীর কেটে মাটি লুট, বিলীন হচ্ছে ক’ব’রস্থান

বোরহানউদ্দিনে আ’লীগ নেতার নিয়ন্ত্রণে দুই সারের ডিলারশিপ, প্রশ্নের মুখে কৃষি বিভাগের ভূমিকা 

১০

নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সাখাওয়াতকে বদলি

১১

রাজাপুরে শিক্ষার্থীদের মাঝে যুবদল নেতার স্কুল ড্রেস উপহার

১২

নলছিটিতে ম্যানেজিং কমিটির সভাপতির স্বাক্ষর জাল করার ঘটনায় দুই মাদ্রাসা শিক্ষক কারাগারে ‎

১৩

শিক্ষার্থীদের ২৭ লাখ টাকা আত্মসাত, ডিডব্লিউএফ নার্সিং কলেজে তালা

১৪

‎ ‎সংরক্ষিত নারী আসনে ঝালকাঠির বিএনপি নেত্রী জেবা আমিন খান মনোনীত, নেতাকর্মীদের উচ্ছ্বাস 

১৫

বরিশালে জ্বালানী তেল বিপননে আলাউদ্দিন আলোর প্রশংসনীয় উদ্যোগ

১৬

বরিশালে জমি নিয়ে বিরোধ ব্যবসায়ীকে কুপিয়ে জখম

১৭

ভোলায় ভাঙ্গা সড়ক-নগরী, দুর্ভোগে প্রশাসন ও সাধারণ মানুষ

১৮

কালকিনিতে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু আহত

১৯

লালমোহনে তেঁতুলিয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন

২০